২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শারাপোভা-ওজনিয়াকি ফাইনাল

ক্যালিফোর্নিয়ার ইন্ডিয়ান ওয়েলসে অনুষ্ঠানরত বিএনপি পারিবাস ওপেনের ফাইনালে উঠেছেন মারিয়া শারাপোভা ও ক্যারোলিন ওজনিয়াকি। তবে পুরুষদের বিভাগে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছেন অ্যান্ডি মারে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 16 Mar 2013, 12:16 PM

Updated : 23 Aug 2022, 10:23 AM

সেমিফাইনালে স্বদেশের মারিয়া কিরিলেঙ্কোকে সরাসরি ৬-৪, ৬-৩ গেমে হারিয়েছেন মেয়েদের র‌্যাঙ্কিংয়ে তিন নম্বরে থাকা রাশিয়া শারাপোভা। সাবেক এক নম্বর খেলোয়াড় ডেনমার্কের ওজনিয়াকি অবশ্য সহজে জিততে পারেননি। প্রথম সেট হেরে যাওয়ার পর জার্মানির অ্যাঞ্জেলিক কেরবারকে ২-৬, ৬-৪, ৭-৫ গেমে হারিয়েছেন তিনি।

ওজনিয়াকির ঠিক বিপরীত অভিজ্ঞতা হয়েছে লন্ডন অলিম্পিক ও ইউএস ওপেন চ্যাম্পিয়ন মারের। আর্জেন্টিনার হুয়ান মার্তিন দেল পোত্রোর বিপক্ষে প্রথম সেট জিতলেও শেষ পর্যন্ত হেরে গেছেন তিনি। খেলার ফলাফল ৬-৭, ৬-৩, ৬-১।

র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা নোভাক জোকোভিচ অবশ্য সহজেই জিতেছেন। ফ্রান্সের জো উইলফ্রিড সোঙ্গাকে ৬-৩, ৬-১ গেমে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন অস্ট্রেলিয়ান ওপেনে টানা তিন বারের চ্যাম্পিয়ন।

সেমিফাইনালে জোকোভিচের প্রতিপক্ষ দেল পোত্রো। আর রজার ফেদেরারকে হারিয়ে সেমিফাইনালে ওঠা রাফায়েল নাদাল খেলবেন চেক প্রজাতন্ত্রের টমাস বার্দাইচের বিপক্ষে।