২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ আটে রিয়াল-বার্সার ‘সহজ’ প্রতিপক্ষ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ তেমন শক্তিধর নয়। শেষ আটের লড়াইয়ে বার্সা খেলবে ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মেইয়ের বিপক্ষে। প্রতিযোগিতার রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়ন রিয়ালের লড়াই তুরস্কের গ্যালাতাসারাইর সঙ্গে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 15 Mar 2013, 07:54 PM

Updated : 23 Aug 2022, 10:23 AM

জুভেন্টাসকে অবশ্য কঠিন পরীক্ষার সামনে দাঁড়াতে হবে। ইতালির সেরি-আ চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ গতবারের রানার্সআপ জার্মান পরাশক্তি বায়ার্ন মিউনিখ।

অন্য কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে জার্মানির বুন্দেসলিগার গতবারের চ্যাম্পিয়ন বরুসিয়া ডর্টমুন্ড ও প্রথম বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাওয়া স্পেনের মালাগা।

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ হবে ২ ও ৩ এপ্রিল, ফিরতি লেগ ৯ ও ১০ এপ্রিল।

শুক্রবার সুইজারল্যান্ডের নিয়নে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের ড্র-ও হয়েছে। ইউরোপের দ্বিতীয় সেরা ক্লাব টুর্নামেন্টের শেষ চারে ওঠার লড়াইয়ে নামবে ইংল্যান্ডের চেলসি ও রাশিয়ার রুবিন কাজান, ইংল্যান্ডের টটেনহ্যাম হটস্পার ও সুইজারল্যান্ডের বাসেল, ইতালির লাৎসিও ও তুরস্কের ফেনারবাচে এবং পর্তুগালের বেনফিকা ও ইংল্যান্ডের নিউক্যাসল ইউনাইটেড।

৪ এপ্রিল প্রথম লেগ আর ১১ এপ্রিল ফিরতি লেগ হবে।