২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আভান্থা মাস্টার্সে ৩৯তম স্থানে সিদ্দিক

ভারতের গ্রেটার নয়ডায় অনুষ্ঠানরত আভান্থা মাস্টার্স টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড শেষে সিদ্দিকুর রহমানের অবস্থান ৩৯তম।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2013, 07:40 PM

Updated : 23 Aug 2022, 10:23 AM

শুক্রবার জেপি গ্রিনস গলফ কোর্সে দ্বিতীয় রাউন্ডের খেলায় পারের চেয়ে পাঁচ শট কম (৬৭ শট) খেলেছেন বাংলাদেশের সেরা গলফার। দুই রাউন্ড মিলিয়ে নির্ধারিত শটের চেয়ে চার শট এগিয়ে আছেন তিনি।

প্রথম রাউন্ড শেষে নির্ধারিত শটের চেয়ে এক শট বেশি (৭৩ শট) খেলে ১০৯ তম স্থানে ছিলেন সিদ্দিক।