২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আভান্থা মাস্টার্সে শুরুতেই বিপাকে সিদ্দিক

ভারতের গ্রেটার নয়ডাতে অনুষ্ঠানরত আভান্থা মাস্টার্স টুর্নামেন্টে শুরুটা ভাল হয়নি সিদ্দিকুর রহমানের। বৃহস্পতিবার প্রথম রাউন্ডে পারের চেয়ে একটি শট বেশি খেলেছেন বাংলাদেশের সেরা গলফার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2013, 07:44 PM

Updated : 23 Aug 2022, 10:22 AM

৭২ পারের প্রতিযোগিতার উদ্বোধনী রাউন্ড শেষ করতে ৭৩ শট লেগেছে সিদ্দিকের। প্রথম রাউন্ড শেষে ১০৯তম স্থানে থাকায় দ্বিতীয় রাউন্ডেই বাদ পড়ার শঙ্কায় তিনি।

প্রফেশনাল গলফ ট্যুর অব ইন্ডিয়া (পিজিটিআই) অনুমোদিত এই টুর্নামেন্টের প্রাইজমানি ২৩ লাখ মার্কিন ডলার।