২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কঠিন গ্রুপে আবাহনী

স্বাধীনতা কাপ ফুটবলের চূড়ান্ত পর্বে কঠিন গ্রুপে পড়েছে আবাহনী লিমিটেড। ‘বি’ গ্রুপে তাদের সঙ্গী শেখ রাসেল ক্রীড়া চক্র, ব্রাদার্স ইউনিয়ন এবং টুর্নামেন্টের গতবারের চ্যাম্পিয়ন ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2013, 07:39 PM

Updated : 25 Apr 2022, 06:28 PM

বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে এই প্রতিযোগিতার গ্রুপিং হয়েছে।

‘এ’ গ্রুপে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও ফেনী সকার ক্লাবের সঙ্গে খেলবে শুক্রবার বাছাই পর্বের শেষ রাউন্ডে নৌবাহিনী-অগ্রণী ব্যাংকের বিজয়ী দল।

‘সি’ গ্রুপের চার দল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, বিজেএমসি, আরামবাগ ক্রীড়া সংঘ ও চট্টগ্রাম আবাহনী।

বৃহস্পতিবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বাছাই পর্বের তৃতীয় ও শেষ রাউন্ডে পলাশ ও সোহেলের হ্যাটট্রিকের সুবাদে চট্টগ্রাম আবাহনী ৯-০ গোলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিধ্বস্ত করেছে। বিজয়ী দলের বাকি তিন গোলের দুটি ইসমাইলের, একটি বাদশার।

আগামী রোববার থেকে শুরু হতে যাওয়া চূড়ান্ত পর্বের খেলাগুলো হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও কমলাপুর স্টেডিয়ামে। দুটো সেমিফাইনাল ও ফাইনালের ভেন্যু বঙ্গবন্ধু স্টেডিয়াম।

স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন হলে ৫ লাখ এবং রানার্সআপ হওয়ার পুরস্কার ৩ লাখ টাকা। সেমিফাইনালে ওঠা বাকি দুই দল পাবে ৫০ হাজার টাকা করে।