ঢাকা বিশ্ববিদ্যালয়ের জরিমানা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোচ জাকারিয়া বাবুর অশোভন আচরণের কারণে তার দলকে জরিমানা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) শৃঙ্খলাবিষয়ক কমিটি।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বাফুফে।
গত মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে স্বাধীনতা কাপ ফুটবলের বাছাই পর্বের একটি ম্যাচে রহমতগঞ্জের খেলোয়াড়দের নিয়ে কটুকাটব্য করেন জাকারিয়া বাবু। রেফারি তখনই তাকে মাঠের বাইরে যাওয়ার নির্দেশ দিলেও তিনি তা পালন করেন মিনিট পাঁচেক পর।
তাই বাফুফের শৃঙ্খলাবিষয়ক কমিটি জাকারিয়া বাবুকে সতর্ক করার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ফুটবল দলকে ১০ হাজার টাকা জরিমানা করেছে।
