২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় আসছেন কাতার ফুটবল কর্মকর্তারা

আগামী শুক্রবার কাতার ফুটবল অ্যাসোসিয়েশন (কিউএফএ) সভাপতি হামাদ খলিফা আল থানির নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় আসছে। এই দলে থাকবেন ২০২২ কাতার বিশ্বকাপ আয়োজক কমিটির সম্পাদক হাসান আব্দুল্লাহ আল তাওয়াদিও।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2013, 07:20 PM

Updated : 23 Aug 2022, 10:22 AM

‘ভিশন ২০২২’, জাতীয় দল এবং বাফুফে অ্যাকাডেমি নিয়ে কিউএফএ সভাপতির কাছে সহযোগিতা চাইবে বাফুফে। ‘ভিশন ২০২২’ হলো বাংলাদেশের কাতার বিশ্বকাপে খেলার লক্ষ্যপূরণ।

তবে সহযোগিতার বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। তিনি বলেন, “আমরা এই তিনটি বিষয়ে তাদের কাছে সহযোগিতা চাইবো। আশা করি তারা আমাদের হতাশ করবেন না। তারা তো এখন অনেক দেশকেই সহযোগিতা করছেন।” গত ৬ ফেব্রুয়ারি কাতার সফরে গিয়ে কিউএফএ কর্মকর্তাদের ঢাকায় আসার আমন্ত্রণ জানিয়েছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে প্রতিনিধি দলটি আসছে।