২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যান্ডবলের নির্বাচনে ‘সমঝোতা’র প্যানেল

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে সমঝোতা হয়েছে। একক প্যানেল অংশ নেয়ায় ২২ মার্চ অনুষ্ঠেয় নির্বাচনে লড়াই হওয়ার কোনো সম্ভাবনা নেই।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2013, 09:09 AM

Updated : 23 Aug 2022, 10:22 AM

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক হতে যাচ্ছেন আসাদুজ্জামান কোহিনূর।

চারটি সহ-সভাপতি পদে কাজী মাহতাবউদ্দিন আহমেদ, কামরুননাহার ডানা, হাসানউল্লাহ খান রানা ও সাইফুল ইসলাম, দুটি যুগ্ম-সম্পাদক পদে নুরুল ইসলাম ও খালেকুজ্জামান স্বপন এবং কোষাধ্যক্ষ পদে জাহাঙ্গীর ইসলামের বিজয়ী হওয়াও সুনিশ্চিত।