২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাপোলি ও ইন্টারের হার

টানা তিন ম্যাচ ড্রয়ের পর এবার হেরেই গেছে নাপোলি। ইতালিয়ান সেরি-আ’য় শিয়েভোর মাঠ থেকে ২-০ গোলের হার নিয়ে ফিরেছে তারা।

রয়টার্স

.

রয়টার্স

Published : 11 Mar 2013, 06:22 PM

Updated : 25 Apr 2022, 06:28 PM

রোববার রাতে হেরেছে ইন্টার মিলানও। ঘরের মাঠে বোলোনিয়ার কাছে তাদের হার ১-০ গোলে।

তবে জিতেছে লিগের শীর্ষে থাকা জুভেন্টাস। কাতানিয়াকে ১-০ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখার পথে আরেক ধাপ এগিয়ে গেছে তারা। শেষ মুহূর্তে গোল করে গতবারের চ্যাম্পিয়নদের জয়ের নায়ক মিডফিল্ডার ইমানুয়েলে জিয়াচ্চেরিনি।

২৮ ম্যাচ শেষে জুভেন্টাসের পয়েন্ট ৬২। ৫৩ ও ৫১ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থান ধরে রেখেছে নাপোলি ও এসি মিলান। পঞ্চম স্থানে থাকা ইন্টারের পয়েন্ট ৪৭।

লাৎসিওর মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফেরা ফিওরেন্তিনা ৪৮ পয়েন্ট নিয়ে উঠে এসেছে চতুর্থ স্থানে।

শিয়েভোর মাঠে প্রধমার্ধেই ২-০ গোলে পিছিয়ে পড়ে নাপোলি। ৫৯ মিনিটে আর্জেন্টাইন স্ট্রাইকার এডিনসন কাভানি পেনাল্টি মিস করলে আর ঘুরে দাঁড়াতে পারেনি অতিথিরা।