দ্বিতীয় রাউন্ডে চট্টগ্রাম আবাহনী ও অগ্রণী ব্যাংক
স্বাধীনতা কাপ ফুটবলের বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে উঠেছে চট্টগ্রাম আবাহনী ও অগ্রণী ব্যাংক।
রোববার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রথম রাউন্ডে চট্টগ্রাম আবাহনী ৪-০ গোলে বিকেএসপিকে হারিয়েছে। দুটি করে গোল করেছেন সোহেল ও মাহবুব।
একই মাঠে অগ্রণী ব্যাংক ২-০ গোলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে হারিয়েছে। বিজয়ী দলের দুটো গোলই হিজ্জাতুল ইসলামের।
