ব্যাটসম্যানদের দৃঢ়তায় হার এড়িয়েছে ইংল্যান্ড
দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানদের দৃঢ়তায় ডানেডিন টেস্টে হার এড়িয়েছে ইংল্যান্ড। বৃহস্পতিবার থেকে ওয়েলিংটনে দ্বিতীয় টেস্ট।
রোববার প্রথম টেস্টের পঞ্চম দিন ড্রয়ের লক্ষ্য নিয়েই ব্যাট করেছেন অতিথি দলের ব্যাটসম্যানরা। ১ উইকেটে ২৩৪ রান নিয়ে খেলা শুরু করে ইংল্যান্ড ৬ উইকেটে ৪২১ রানে পৌঁছালে দুই অধিনায়ক ড্র মেনে নেন, তখনও দিনের ১৫ ওভার খেলা বাকি ছিল।
এ সময় ৪ উইকেট হাতে নিয়ে ১২৮ রানে এগিয়ে ছিল অতিথিরা। ইয়ান বেল ২৬ ও ম্যাট প্রায়র ২৩ রানে ব্যাট করছিলেন।
চা বিরতির পর ‘নাইটওয়াচ ম্যান’ স্টিভেন ফিন (২০৩ বলে ৫৬) বাঁহাতি স্পিনার ব্রুস মার্টিনের শিকারে পরিণত হওয়ার পর জো রুট রানের খাতা খোলার আগেই রান আউট হয়ে গেলে স্বাগতিকদের ক্ষীণ একটা সম্ভাবনা তৈরি হয়।
রুটের বিদায়ে ইংল্যান্ডের স্কোর পরিণত হয় ৬ উইকেটে ৩৯০-এ। সে সময় ৯৭ রানে এগিয়ে ছিল অতিথিরা, দিনের খেলা বাকি ছিল ৩১ ওভার। কিন্তু বেল ও প্রায়র স্বাগিতিকদের হতাশ করে বাকি সময় সহজেই কাটিয়ে দেন।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড: ১৬৭ ও ৪২১/৬ (কুক ১১৬, কম্পটন ১১১৭, ফিন ৫৬, ট্রট ৫২, পিটারসেন ১২, বেল ২৬*, রুট ০, প্রায়র ২৩*; ওয়াগনার ৩/১৪১, বোল্ট ১/৪৯, মার্টিন ১/৯০)
নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ৪৬০/৯ ডিক্লে. (ফুলটন ৫৫, রাদারফোর্ড ১৭১, উইলিয়ামসন ২৪, টেইলর ৩১, ব্রাউনলি ২৭, ম্যাককালাম ৭৪, ওয়াটলিং ০, সাউদি ২৫, মার্টিন ৪১, ওয়াগনার ৪*; অ্যান্ডারসন ৪/১৩৭, ব্রড ৩/১১৮, পানেসার ১/৮৩, ফিন ১/১০২ )
