বাংলাদেশ গেমসের পর হকি ফেডারেশনের নির্বাচন
আগামী ২০ থেকে ২৮ এপ্রিল বাংলাদেশ গেমস। এর পরই বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাচন হতে পারে।
শনিবার হকি ফেডারেশনের বার্ষিক সাধারণ সভায় সভাপতি এয়ার মার্শাল ইনামুল বারী বাংলাদেশ গেমসের পর যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের পক্ষে মত দিয়েছেন।
তেজগাঁওয়ের ফ্যালকন হলে অনুষ্ঠিত সাধারণ সভায় গঠনতন্ত্রের কিছু সংশোধনীর বিষয়ে মীমাংসা হয়নি। সেজন্য বিশেষ সাধারণ সভার (ইজিএম) প্রয়োজন হবে। কর্মকর্তাদের মধ্যে মতানৈক্যের কারণেই সংশোধনী হয়নি।
২০০৩ সালে হকি ফেডারেশনের সর্বশেষ সাধারণ সভা হয়েছিল। অর্থাৎ আরেকটি সাধারণ সভা হতে লেগে গেল দশটি বছর!
