২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মিসবাহ-হাফিজের মধ্যে ঝামেলা নেই’

মিসবাহ-উল-হক ও মোহাম্মদ হাফিজের মধ্যে মতবিরোধ নিয়ে ইদানীং পাকিস্তানের ক্রিকেটাঙ্গনে নানা গুঞ্জন। তবে এই গুঞ্জনকে ‘মিথ্যা’ ও ‘ভিত্তিহীন’ হিসাবে দাবি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2013, 02:43 PM

Updated : 23 Aug 2022, 10:21 AM

পাকিস্তানের জনপ্রিয় উর্দু দৈনিক ‘জং’ টেস্ট ও ওয়ানডে অধিনায়ক মিসবাহর সঙ্গে টি-টোয়েন্টি অধিনায়ক হাফিজের মতবিরোধের কথা প্রকাশ করে জানায়, “সেরা একাদশ নির্বাচন নিয়ে মিসবাহ ও হাফিজের মধ্যে বড় ধরণের মতপার্থক্য তৈরি হয়েছে। এমনকি তারা একে অন্যের সঙ্গে কথাও বলেন না।”

তবে পিসিবি এই তথ্য উড়িয়ে দিয়ে এক বিবৃতিতে জানায়, “দক্ষিণ আফ্রিকায় টিম ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগের মাধ্যমে পিসিবির উচ্চপদস্থ কর্মকর্তারা তদন্ত করে জানতে পেরেছেন, মিসবাহ ও হাফিজের মধ্যে কোনো ঝামেলা নেই।”

বিবৃতিতে আরও বলা হয়, “ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগে পুরো দল ঐক্যবদ্ধ এবং খেলোয়াড়দের আত্মবিশ্বাস তুঙ্গে থাকায় টিম ম্যানেজমেন্টের সবাই ভীষণ খুশি।”