হার দিয়ে শুরু বাংলাদেশের কিশোরীদের
মেয়েদের এএফসি অনূর্ধ্ব-১৪ ফুটবল প্রতিযোগিতার বাছাইপর্ব হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। মঙ্গলবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে মধ্য ও দক্ষিণ এশীয় অঞ্চলের প্রথম ম্যাচে ইরানের কাছে ৫-০ গোলে হেরে গেছে তারা।
বাংলাদেশের কিশোরীরা ব্যর্থ হলেও ভারত ও শ্রীলঙ্কা সফল। ভারত ৩-০ গোলে তাজিকিস্তানকে ও শ্রীলঙ্কা ৫-১ গোলে ভুটানকে হারিয়েছে।
বুধবার কলম্বোর সিটি ফুটবল কমপ্লেক্স মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।
