২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যারাডোনার কাছে মেসিই সেরা

রিয়াল মাদ্রিদের কাছে বার্সেলোনার টানা দুই হার এবং দুই ম্যাচেই নিষ্প্রভ উপস্থিতির কারণে লিওনেল মেসিকে নিয়ে নানা ধরনের গুঞ্জন চলছে। তবে এই দুঃসময়ে মেসি পাশে পাচ্ছেন তার ‘গুণমুগ্ধ’ ডিয়েগো ম্যারাডোনাকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2013, 12:15 PM

Updated : 25 Apr 2022, 06:26 PM

মেসির ক্যারিয়ারের ‍শুরু থেকেই আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক ও সাবেক কোচ তার ভীষণ ভক্ত। অনেক দিন ধরেই বার্সেলোনা-তারকাকে বিশ্বসেরা ফুটবলার মনে করেন তিনি।

স্পেনের ক্রীড়াদৈনিক ‘মার্কা’র সঙ্গে কথা বলার সময়ও ম্যারাডোনার কণ্ঠে মেসির প্রতি ভালোবাসা প্রতিফলিত হয়েছে আরেক বার।

তিনি বলেন, “মেসি প্রতি ম্যাচে বার্সেলোনাকে বাঁচাতে পারবে না। রোনালদো এক জন দারুণ ফুটবলার। এই মুহূর্তে সে ভালো ছন্দেও আছে। কিন্তু মেসি এখনো তার চেয়ে ভালো খেলোয়াড়। এমনকি তার দল (রিয়ালের কাছে) হেরে গেলেও।”

বর্তমানে দুবাই ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত থাকা ম্যারাডোনা আরো বলেন, “আমি মেসিকে ভালোবাসি। ভবিষ্যতে আবার আমি তার কোচ হতে চাই।”