২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাতলেতিকোর হোঁচটে লাভবান রিয়াল

স্প্যানিশ লা লিগায় মালাগার মাঠ থেকে গোলশুন্য ড্র করে ফিরেছে অ্যাতলেতিকো মাদ্রিদ। অ্যাতলেতিকোর হোঁচটের ফলে তাদের সঙ্গে রিয়াল মাদ্রিদের ব্যবধান কমে দাঁড়িয়েছে ২ পয়েন্টে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 05 Mar 2013, 08:11 AM

Updated : 23 Aug 2022, 10:19 AM

শনিবার চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে দেয়া রিয়ালের ৫৫ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা অ্যাতলেতিকোর পয়েন্ট ৫৭।

টানা দ্বিতীয় এল ক্লাসিকোতে হারলেও ৬৮ পয়েন্ট নিয়ে শিরোপা-দৌড়ে অনেকখানি এগিয়ে বার্সা। চতুর্থ স্থানে থাকা মালাগার সংগ্রহে ৪৩ পয়েন্ট। লা লিগার আর ১২ রাউন্ড বাকি।

অ্যাতলেতিকো পয়েন্ট নষ্ট করলেও জয় পেয়েছে মায়োর্কা ও সেভিয়া। মায়োর্কা ২-১ গোলে গ্রানাদা ও সেভিয়া ৪-১ গোলে সেল্টা ভিগোকে হারিয়েছে। তবে রিয়াল সোসিয়েদাদ ৩-৩ গোলে ড্র করেছে রিয়াল বেটিসের সঙ্গে।