২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্সেনালের সঙ্গে টটেনহ্যামের জয়

ঘরের মাঠে আর্সেনালকে ২-১ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের তৃতীয় স্থান ধরে রেখেছে টটেনহ্যাম হটস্পার। ১২ ম্যাচ ধরে অপরাজিত টটেনহ্যামের এটা টানা চতুর্থ জয়।

রয়টার্স

.

রয়টার্স

Published : 05 Mar 2013, 07:34 AM

Updated : 23 Aug 2022, 10:19 AM

জিতেছে ম্যানচেস্টার সিটিও। অ্যাস্টন ভিলার মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছে তারা। বিরতির ঠিক আগে গতবারের চ্যাম্পিয়নদের জয়সূচক গোলদাতা আর্জেন্টাইন ফরোয়ার্ড কার্লোস তেভেজ।

২৮ ম্যাচ থেকে টটেনহ্যামের সংগ্রহ ৫৪ পয়েন্ট। ৭১ ও ৫৯ পয়েন্ট নিয়ে প্রথম ও দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। চতুর্থ স্থানে থাকা চেলসির পয়েন্ট ৫২। ৫ পয়েন্ট পিছিয়ে আর্সেনাল পঞ্চম স্থানে।

হোয়াইট হার্ট লেনে দুই মিনিটের ব্যবধানে দুই মিডফিল্ডার গ্যারেথ বেল ও অ্যারন লেননের লক্ষ্যভেদ জয়ের ভিত গড়ে দেয় স্বাগতিকদের।

৩৭ মিনিটে বেল এবং ৩৯ মিনিটে লেননের গোলের পর দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে অতিথিদের জার্মান ডিফেন্ডার পার মার্টেস্যাকার ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তুলেছিলেন।

তবে বাকি সময়ে দুই দলই কয়েকটি সুযোগ নষ্ট করায় ২-১ ব্যবধানই থেকে যায়।