চলে গেলেন কুবিলা
উরুগুয়ের হয়ে তিনটি বিশ্বকাপ খেলা সাবেক ফুটবলার লুইস কুবিলা আর নেই। পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত হয়ে ৭২ বছর বয়সে মারা গেছেন তিনি।
সোমবার উরুগুয়ের ফুটবল সংস্থা (এইউএফ) তাদের ওয়েবসাইটে এ কথা জানিয়েছে।
১৯৬২, ১৯৭০ ও ১৯৭৪ সালের বিশ্বকাপে খেলেছিলেন কুবিলা। জাতীয় দলকে বিশ্বকাপ বা অন্য কোনো বড় শিরোপা এনে দিতে না পারলেও উরুগুয়ের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার বলে মনে করা হয় তাকে।
কোচ হিসেবে অবশ্য সাফল্য পেয়েছিলেন কুবিলা। প্যারাগুয়ের দল অলিম্পিয়াকে দুবার কোপা লিবার্তাদোরেসের শিরোপা এনে দিয়েছিলেন তিনি।
