মহিলা হকির ফাইনাল মঙ্গলবার
মঙ্গলবার দ্বিতীয় মহিলা হকির প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হবে নড়াইল জেলা ক্রীড়া সংস্থা ও দিনাজপুর মিউনিসিপ্যাল স্কুল।
রোববার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নড়াইল ২-০ গোলে হারিয়েছে দিনাজপুরের স্কুলটিকে।
