২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুবাইয়ে জোকোভিচ চ্যাম্পিয়ন

টানা অষ্টাদশ ম্যাচ জিতে দুবাই ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন নোভাক জোকোভিচ। ফাইনালে চেক প্রজাতন্ত্রের টমাস বার্দাইচকে ৭-৫, ৬-৩ গেমে হারিয়েছেন এই সার্বিয়ান তারকা।

রয়টার্স

.

রয়টার্স

Published : 03 Mar 2013, 01:05 PM

Updated : 23 Aug 2022, 10:18 AM

পুরুষদের টেনিস র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা জোকোভিচের এটি ৩৬তম একক শিরোপা। দুবাইয়ে একটিও সেট হারেননি তিনি।

তবে বার্দাইচের বিপক্ষে প্রথম সেটে ভালোই পরীক্ষা দিতে হয়েছে জোকোভিচকে। খেলা শেষে প্রতিপক্ষকে সম্মান জানিয়ে তিনি বলেন, “লড়াইটা মোটেও সহজ ছিল না। টমাস (বার্দাইচ) খুবই ভালো খেলোয়াড়। ফলাফলটা অন্যরকমও হতে পারতো।”

গত অক্টোবর থেকে অপরাজিত আছেন অস্ট্রেলিয়ান ওপেনের বর্তমান ও হ্যাটট্রিক চ্যাম্পিয়ন জোকোভিচ। এই সময়ের মধ্যে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে থাকা প্রত্যেককেই হারিয়েছেন তিনি।