চার দিনের মধ্যে দ্বিতীয় বার রিয়াল মাদ্রিদের কাছে পরাজিত বার্সেলোনা। শনিবার স্প্যানিশ লা লিগায় ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবাউয়ে গতবারের চ্যাম্পিয়নরা ২-১ গোলে জিতেছে।
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
02 Mar 2013, 03:57 PM
Updated :
23 Aug 2022, 10:17 AM
গত মঙ্গলবার কোপা দেল রে’র সেমিফাইনালের ফিরতি লেগে রিয়ালের কাছে ৩-১ গোলে হেরে বিদায় নিয়েছিল টুর্নামেন্টের গতবারের চ্যাম্পিয়ন বার্সা।
টানা দ্বিতীয় এল ক্লাসিকোতে হার মানলেও ২৫ খেলায় ৬৮ পয়েন্ট নিয়ে লা লিগায় বার্সার শীর্ষস্থান অটুট আছে। সমান খেলায় ৫৫ পয়েন্ট নিয়ে রিয়ালও আছে তৃতীয় স্থানেই।
এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থান ধরে রাখা অ্যাতলেতিকো মাদ্রিদের ৫৬ পয়েন্ট। রোববার তাদের প্রতিপক্ষ ৪২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকা মালাগা।
শনিবার বার্নাবাউয়ে ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় প্রায় দ্বিতীয় সারির দল নিয়ে নামা রিয়াল। বাঁ দিক থেকে আসা আলভেরো মোরাতার ক্রস বিপদমুক্ত করতে পারেননি দানি আলভেজ, জেরার্ড পিকে কিংবা হাভিয়ের মাসচেরানো। সেই সুযোগ কাজে লাগিয়ে বার্সার গোলরক্ষক ভিক্টর ভালদেজকে পরাস্ত করতে সমস্যা হয়নি অরক্ষিত করিম বেনজেমার।
তবে ১২ মিনিট পরই লিওনেল মেসির দুর্দান্ত গোলে সমতায় ফেরে বার্সা। পেদ্রো রদ্রিগেজের পাস ধরে, গায়ের সঙ্গে লেগে থাকা ‘মার্কার’ রাফায়েল ভারান এবং গোলরক্ষক ডিয়েগো লোপেজকেও বোকা বানিয়ে বাঁ পায়ের জোরালো শটে গোল করেন টানা চার বারের ফিফা বর্ষসেরা ফুটবলার।
৩২ মিনিটের সময় অবশ্য মেসিকে হতাশ করেন রিয়ালের গোলরক্ষক। ডেভিড ভিয়ার কাছ থেকে বিপজ্জনক জায়গায় বল পেয়েছিলেন মেসি। কিন্তু তার ডান পায়ের শট ফিরিয়ে দলকে রক্ষা করেন লোপেজ।
৪১ মিনিটে কাকার ক্রস থেকে রিয়ালকে দ্বিতীয় বার এগিয়ে দেয়ার সুযোগ পেয়েছিলেন মোরাতা। কিন্তু তার হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে সে যাত্রায় বেঁচে যায় অতিথিরা।
৭৬ মিনিটে খেলার সবচেয়ে সহজ সুযোগটিও নষ্ট করেন মোরাতা। পেপের নিখুঁত পাস ধরে, ভালদেজকে একা পেয়েও তিনি গোল করতে পারেননি।
তার আগেই ৫৭ মিনিটে বেনজেমা ও কাকার জায়গায় বদলি হিসেবে ক্রিস্টিয়ানো রোনালদো ও স্যামি খেদিরার আগমন স্বাগতিকদের আক্রমণের ধার বাড়িয়ে দেয়।
মাঠে নামার ৫ মিনিটের মধ্যে দুবার ভালদেজকে কঠিন পরীক্ষায় ফেলেছিলেন রোনালদো। তবে পর্তুগিজ তারকার দুটি ফ্রিকিকই ব্যর্থ করে স্বাগতিকদের হতাশ করেন বার্সার গোলরক্ষক।
তবু অতিথিদের শেষ রক্ষা হয়নি। ৮২ মিনিটে লুকা মদ্রিচের কর্নার থেকে দুর্দান্ত হেডে আবার রিয়ালকে এগিয়ে দেন এ ম্যাচে অধিনায়কের আর্মব্যান্ড পরা সার্জিও র্যামোস।
এর ৫ মিনিট পর রোনালদোর ফ্রিকিক ক্রসবারে লেগে ফিরে আসার পর পেপের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
তবে বার্সাও সমতা ফেরানোর একটা সুযোগ পেতে পারতো। পায়নি রেফারির বিতর্কিত সিদ্ধান্তের কারণে।
ইনজুরি সময়ে গোল করতে উদ্যত আদ্রিয়ানো কোরেইয়াকে র্যামোস বক্সের মধ্যে ফাউল করলেও রেফারি পেনাল্টির বাঁশি বাজাননি। বরং ম্যাচ শেষে এর প্রতিবাদ জানানোয় ভালদেজকে লাল কার্ড দেখান তিনি।
চার দিনের মধ্যে দ্বিতীয় বার রিয়াল মাদ্রিদের কাছে পরাজিত বার্সেলোনা। শনিবার স্প্যানিশ লা লিগায় ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবাউয়ে গতবারের চ্যাম্পিয়নরা ২-১ গোলে জিতেছে।
ক্রীড়া প্রতিবেদক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১৫:৫৭, ২ মার্চ ২০১৩ | আপডেট: ১০:১৭, ২৩ আগস্ট ২০২২