মহিলা ফুটবলের চার সেমিফাইনালিস্ট নির্ধারিত
ঢাকা মহানগর মহিলা ফুটবল লিগের সেমিফাইনালের চার দল ঠিক হয়েছে।
ফাইনালে ওঠার লড়াইয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের প্রতিপক্ষ ফেনী সকার ক্লাব। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে আবাহনী লিমিটেড ও আরামবাগ। তবে সেমিফাইনালের দিন-ক্ষণ এখনো ঠিক হয়নি।
শনিবারের একমাত্র ম্যাচে ফেনী সকার ক্লাব ৪-০ গোলে নাসরিন অ্যাকাডেমিকে হারিয়েছে। বিজয়ী দলের রুনা মালি দুটি এবং জয়া আক্তার ও তাসলিমা আক্তার একটি করে গোল করেন।
