শ্রীলঙ্কা যাচ্ছে কিশোরী ফুটবলাররা
মেয়েদের এএফসি অনূর্ধ্ব-১৪ ফুটবলে অংশ নিতে রোববার শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ দল।
প্রতিযোগিতার ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান, ভারত, ইরান, তাজিকিস্তান ও স্বাগতিক শ্রীলঙ্কা।
৫ মার্চ প্রথম ম্যাচে ইরানের মুখোমুখি হবে বাংলাদেশ।
এই প্রতিযোগিতায় নিজেদের লক্ষ্য সম্পর্কে অধিনায়ক লিপি আক্তার বলে, “আশা করি ভালো খেলতে পারবো। কোচ আমাদের যেভাবে শিখিয়েছেন সেভাবে খেলার চেষ্টা করবো।’
কোচ আব্দুর রাজ্জাক জানান, “দল নিয়ে আমি সন্তুষ্ট। অনুশীলনে কঠোর পরিশ্রম করলেও মেয়েরা এখন দারুণ উজ্জীবিত। দলে কোনো চোট সমস্যা নেই। প্রতিযোগিতায় ভালো ফলাফলই আশা করছি।”
