২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরেকটি ফাইনালে নাদাল

হাঁটুর চোট কাটিয়ে দীর্ঘ সাত মাস পর কোর্টে ফেরা রাফায়েল নাদালের অগ্রযাত্রা অব্যাহত। মাত্র চার সপ্তাহের ব্যবধানে টানা তৃতীয় প্রতিযোগিতার ফাইনালে উঠেছেন এই স্প্যানিশ তারকা।

রয়টার্স

.

রয়টার্স

Published : 02 Mar 2013, 01:08 PM

Updated : 23 Aug 2022, 10:17 AM

মেক্সিকান ওপেনের সেমিফাইনালে স্বদেশের নিকোলাস আলমাগ্রোকে ৭-৫, ৬-৪ গেমে হারিয়েছেন তিনি।

গত মাসে চিলির ভিটিআর ওপেন এবং ব্রাজিল ওপেনের ফাইনালেও উঠেছিলেন নাদাল। চিলিতে না পারলেও ব্রাজিলে শিরোপা জিতেছিলেন তিনি।

ফাইনালে নাদালের প্রতিপক্ষ আরেক স্প্যানিশ ডেভিড ফেরার। অন্য সেমিফাইনালে ফেরার ইতালির ফ্যাবিও ফনিনিকে ৬-৩, ৬-৭(৫-৭), ৬-১ গেমে হারিয়েছেন।