২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুবাইয়ে ফেদেরারের ব্যর্থতা

চেক প্রজাতন্ত্রের টমাস বার্দাইচের কাছে দুবাই চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে হেরে গেছেন রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লাম জয়ী রজার ফেদেরার।

রয়টার্স

.

রয়টার্স

Published : 02 Mar 2013, 12:37 PM

Updated : 23 Aug 2022, 10:17 AM

তবে আর্জেন্টিনার হুয়ান মার্তিন দেল পোত্রোকে হারিয়ে ফাইনালে উঠেছেন পুরুষদের টেনিস র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা নোভাক জোকোভিচ।

বার্দাইচের সঙ্গে প্রথম সেট ৬-৩ গেমে জিতলেও এরপর আর পেরে ওঠেননি ফেদেরার। পরের দুই সেট ৭-৬(১০-৮), ৬-৪ গেমে জিতে ফাইনালে উঠে যান বার্দাইচ। সুইস তারকার বিপক্ষে সর্বশেষ আট ম্যাচে এটি তার পঞ্চম জয়। দুজনের ১৭টি মুখোমুখি লড়াইয়ে ফেদেরার অবশ্য ১১-৬ ব্যবধানে এগিয়ে।

ম্যাচ শেষে হতাশ কণ্ঠে ফেদেরার বলেন, “অনেক হতাশা নিয়ে এই প্রতিযোগিতা থেকে আমি বিদায় নিচ্ছি। খেলাটা আমার নিয়ন্ত্রণেই ছিল। কিন্তু পুরো ম্যাচ ভালো খেলেও শেষ দিকে দুটো ভালো শট খেলতে না পারার কোনো অজুহাত থাকতে পারে না।”

অন্য সেমিফাইনালে জোকোভিচ সরাসরি ৬-৩, ৭-৬(৭-৪) গেমে হারিয়ে দিয়েছেন দেল পোত্রোকে।