দুবাইয়ে শেষ চারে ফেদেরার, জোকোভিচ
দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছেন রজার ফেদেরার ও নোভাক জোকোভিচ।
বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লাম বিজয়ী ফেদেরার সহজেই ৬-২, ৬-২ গেমে রাশিয়ার নিকোলাই দাভিদেঙ্কোকে হারিয়েছেন।
র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা জোকোভিচও জিতেছেন সহজেই। ইতালির আন্দ্রিয়াস সেপ্পিকে তিনি হারিয়েছেন ৬-০, ৬-৩ গেমে।
সেমিফাইনালে ফেদেরারের প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রের টমাস বার্দাইচ। অন্য সেমিফাইনালে জোকোভিচ খেলবেন আর্জেন্টিনার হুয়ান মার্তিন দেল পোত্রোর বিপক্ষে।
