২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা ফুটবলে মোহামেডানের বিশাল জয়

ঢাকা মহানগর মহিলা ফুটবল লিগে বিশাল ব্যবধানে জিতেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ১৪-০ গোলে যাত্রাবাড়ী ক্রীড়া চক্রকে হারিয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2013, 02:30 AM

Updated : 23 Aug 2022, 10:17 AM

মোহামেডানের বড় জয়ের উৎস সাবিনা খাতুনের ট্রিপল হ্যাটট্রিক। ৪, ৩৮, ৩৯, ৫০, ৫৩, ৫৯, ৬৩, ৬৪ ও ৭১ মিনিটে নয়টি গোল করেন তিনি।

এছাড়া শান্তা দুটি এবং বেলী খাতুন, শানু এবং বিথী একটি করে গোল করেন।

দিনের অন্য ম্যাচে ফেনীর সকার ক্লাব ৪-০ গোলে বাংলাদেশ পুলিশকে হারিয়েছে। বিজয়ী দলের পক্ষে গোল করেন রুনা, মলি, সুমা এবং মিলি।