নেপালের রাজধানী কাঠমান্ডুতে আগামী ২ মার্চ থেকে শুরু হতে যাওয়া এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাই পর্বে ফুটবল দলের সামনে কঠিন পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার লক্ষ্যে মঙ্গলবার কঠোর অনুশীলন করেছে বাংলাদেশ।
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
27 Feb 2013, 02:28 AM
Updated :
23 Aug 2022, 10:17 AM
প্রতিযোগিতার তিন প্রতিপক্ষকে যথেষ্ট শক্তিশালী বলে মনে করেন বাংলাদেশের সহকারী কোচ রেনে কোস্টার। মঙ্গলবার কাঠমান্ডুতে অনুশীলন শেষে তিনি বলেন, “প্রতিযোগিতার সবচেয়ে শক্তিশালী দল ফিলিস্তিন। তবে নিজেদের মাটিতে খেলছে বলে নেপালকেও এগিয়ে রাখতে হবে। সম্প্রতি তারা বেশ কয়েকটি ম্যাচে খুব ভালো খেলেছে। অন্যদিকে উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ তারুণ্যনির্ভর দল। সব মিলিয়ে প্রতিযোগিতাটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার কথা।”
অধিনায়ক মোহাম্মদ সুজন বাছাই পর্বের বাধা পার হয়ে এএফসি চ্যালেঞ্জ কাপের মূল পর্বে খেলার ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, “আমাদের দলের সবাই প্রিমিয়ার লিগে খেলছে। তাই তাদের ফিটনেস যথেষ্ট ভাল। আমাদের দলের প্রত্যেক বিভাগে ভরসা করার মতো কয়েক জন মেধাবী ফুটবলার আছে। আশা করি আমরা বাছাই পর্বের বাধা পার হতে পারবো।”
“নতুন ডাচ কোচের অধীনে আমরা ভালোই উন্নতি করেছি। অনুশীলন ক্যাম্প মাত্র চার দিন হলেও ছেলেরা ডাচ কোচিং পদ্ধতি ভালো ভাবে রপ্ত করতে পেরেছে। তাই ভালো করার ব্যাপারে আশাবাদী,” যোগ করেন সুজন।
২ মার্চ প্রথম ম্যাচেই বাংলাদেশের প্রতিপক্ষ ফিলিস্তিন। ৪ মার্চ নেপাল ও ৬ মার্চ উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের মুখোমুখি হবেন সুজনরা।