২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেরি-আ’য় তৃতীয় স্থানেই লাৎসিও

ইতালির সেরি-আ’য় পেসকারাকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থান ধরে রেখেছে লাৎসিও।

রয়টার্স

.

রয়টার্স

Published : 26 Feb 2013, 02:26 PM

Updated : 23 Aug 2022, 10:16 AM

তবে দ্বিতীয় স্থানে থাকা নাপোলি জিততে পারেনি। উদিনেসের মাঠ থেকে গোলশূন্য ড্র নিয়ে ফিরেছে তারা।

নাপোলির হোঁচট সুবিধা করে দিয়েছে শীর্ষে থাকা জুভেন্টাসের। ২৬ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে নাপোলির চেয়ে ছয় পয়েন্ট এগিয়ে আছে গতবারের চ্যাম্পিয়নরা। লাৎসিও এবং চতুর্থ এসি মিলানের পয়েন্ট ৪৭ ও ৪৫।

ঘরের মাঠ স্তাদিও অলিম্পিকোয় লাৎসিওর দুটো গোলই দুই ডিফেন্ডারের। ২৯ ও ৩৫ মিনিটে গোল দুটো করেন রোমানিয়ার স্তেফান রাদু ও বসনিয়ার সেনাদ লুলিদ। এই দুই গোলেই স্বাগতিকদের জয় নিশ্চিত হয়ে যায়।