২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে পৌঁছেছে ফুটবল দল

এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাইপর্বে অংশ নিতে জাতীয় ফুটবল দল এখন নেপালে। সোমবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে পৌঁছেছে বাংলাদেশ দল।

ক্রীড়া প্রতিবেদক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2013, 07:31 PM

Updated : 23 Aug 2022, 10:16 AM

আগামী ২ থেকে ৬ মার্চ কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাছাই পর্বের ‘ডি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ফিলিস্তিন, নেপাল ও উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ।

এএফসি চ্যালেঞ্জ কাপে এর আগে তিনবার অংশ নিয়েছিল বাংলাদেশ।

২০০৬ সালে ঢাকায় চ্যালেঞ্জ কাপের চূড়ান্ত পর্ব হয়েছিল। ঐ প্রতিযোগিতায় গ্রুপ পর্বের বাধা পেরিয়ে কোয়ার্টার ফাইনালে খেলেছিল বাংলাদেশ।

২০০৯ সালে চ্যালেঞ্জ কাপের বাছাই পর্বে মিয়ানমারের কাছে হেরে গেলেও কম্বোডিয়া ও ম্যাকাওকে হারিয়ে বাংলাদেশ গ্রুপ রানার্সআপ হয়। ব্রাজিলের কোচ এডসন সিলভা ডিডোর অধীনে সেরা রানার্সআপ হিসেবে চূড়ান্ত পর্বে খেলারও সুযোগ পায় বাংলাদেশ।

শ্রীলঙ্কায় অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তাজিকিস্তানকে ২-১ গোলে হারালেও মিয়ানমার এবং স্বাগতিকদের কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নেয় বাংলাদেশ।

২০১১ সালে চ্যালেঞ্জ কাপের তৃতীয় আসরের বাছাই পর্ব পেরোতে পারেনি বাংলাদেশ। মিয়ানমারে অনুষ্ঠিত ওই আসরে ফিলিস্তিন ও ফিলিপাইনের কাছে বিধ্বস্ত হলেও বাংলাদেশ স্বাগতিকদের ২-০ গোলে হারিয়েছিল।