২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা ফুটবলে আবাহনীর গোল-উৎসব

সোমবার ওয়ালটন ঢাকা মহানগর মহিলা ফুটবল লিগে বিশাল ব্যবধানে জিতেছে আবাহনী লিমিটেড। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অম্রা চিং মারমার ১৪ গোলের সুবাদে তারা নাসরিন স্পোর্টিং ক্লাবকে ২৮-০ গোলে হারিয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2013, 05:56 PM

Updated : 23 Aug 2022, 10:16 AM

এক ম্যাচে এটাই ব্যক্তিগত সর্বোচ্চ গোলের রেকর্ড। আগের রেকর্ডটি ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের সাবিনা খাতুনের ১১ গোল।

অম্রা চিং ছাড়া মুনমুন আক্তার ৬টি, সুরাইয়া আক্তার ৪টি, শারমিন আক্তার রুপা ৩টি ও রেহেনা খাতুন একটি গোল করেছেন।