২ মার্চ থেকে স্বাধীনতা কাপের বাছাই পর্ব
স্বাধীনতা কাপ ফুটবল প্রতিযোগিতার বাছাই পর্ব শুরু হবে ২ মার্চ থেকে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে রহমতগঞ্জ এমএফএস ও বাংলাদেশ বিমান বাহিনী।
বাছাই পর্বে অংশ নেবে ১৪টি দল। এর মধ্যে ৭টি দল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের, বাকি ৭টি আমন্ত্রিত।
বাছাই পর্ব থেকে দুটি দল চূড়ান্ত পর্বে অংশ নেয়ার সুযোগ পাবে। প্রতিযোগিতার গতবারের চ্যাম্পিয়ন ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব এবং পেশাদার লিগের ৯টি দলসহ মোট ১২টি দল চূড়ান্ত পর্বে অংশ নেবে।
চূড়ান্ত পর্ব শুরু হবে ১৩ মার্চ থেকে।
সোমবার বাফুফে ভবনে পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী জানিয়েছেন এসব তথ্য।
