২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা হকিতে আনন্দময়ীর শুভ সূচনা

সোমবার থেকে শুরু হওয়া দ্বিতীয় মহিলা হকি প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয় ৩-০ গোলে নাহার অ্যাকাডেমিকে হারিয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2013, 05:38 PM

Updated : 23 Aug 2022, 10:16 AM

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বিজয়ী দলের পক্ষে শাহীন সুলতানা দুটি এবং হাজেরা আক্তার অন্য গোলটি করেন।

এর আগে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিযোগিতার পৃষ্ঠপোষক ওয়ালটনের পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার।