উত্তর বারিধারার জয়
শনিবার চ্যাম্পিয়নশিপ লিগ ফুটবলে জয় পেয়েছে উত্তর বারিধারা ক্লাব। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে তারা ৩-০ গোলে ওয়ারী ক্লাবকে হারিয়েছে।
ষষ্ঠ মিনিটে সুমন বারিধারাকে এগিয়ে দেন। ৪৭ মিনিটে শামীম এবং ৮২ মিনিটে ডালিম বাকি গোল দুটি করেন।
রোববার একই মাঠে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী লিমিটেডের।
