অনূর্ধ্ব-১৬ ফুটবলে শেখ রাসেল ও বিজেএমসির হার
শুক্রবার অনূর্ধ্ব-১৬ ক্লাব ফুটবল টুর্নামেন্টে শেখ রাসেল ক্রীড়া চক্র ও বিজেএমসি হেরে গেছে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন ১-০ গোলে বিজেএমসিকে হারিয়েছে। ১১ মিনিটে খেলার একমাত্র গোলটি করেন রফিকুল ইসলাম দীপ্ত।
দিনের অন্য ম্যাচে ফেনী সকার ক্লাব একই ব্যবধানে হারিয়েছে শেখ রাসেলকে। ৩৬ মিনিটে ফেনী সকারের জয়সূচক গোলদাতা রাসেল।
