২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিজির মুখোমুখি আত্মবিশ্বাসী বাংলাদেশ

শনিবার নয়াদিল্লিতে বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডে নিজেদের চতুর্থ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ফিজি। টানা দুটো জয়ে বাংলাদেশ এখন দারুণ আত্মবিশ্বাসী।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2013, 07:06 PM

Updated : 23 Aug 2022, 10:15 AM

প্রতিযোগিতায় বাংলাদেশের শুরুটা একদমই ভালো হয়নি। আয়ারল্যান্ডের সঙ্গে প্রথম ম্যাচে দুই গোলে এগিয়েও ৫-২ গোলে হেরে যায় জিমি-চয়নরা।

তবে পরের ম্যাচেই র‌্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা চীনকে ৩-২ গোলে হারিয়ে চমকে দেয় সবাইকে। এবং বৃহস্পতিবার ওমানের বিপক্ষে প্রথমার্ধে গোল না পেলেও শেষ পর্যন্ত পেয়ে যায় ৪-১ গোলের সহজ জয়।

ফিজি ওমানের চেয়েও অপেক্ষাকৃত দুর্বল হলেও কয়েক জন নির্ভরযোগ্য খেলোয়াড়ের চোট দুশ্চিন্তায় ফেলে দিয়েছে বাংলাদেশকে। মামুনুর রহমান চয়ন, মশিউর রহমান বিপ্লব ও খোরশেদ না-ও খেলতে পারেন শনিবার।

অবশ্য এই তিন জনকে ছাড়াই ফিজিকে হারাতে সমস্যা হওয়ার কথা নয়। আগের তিন ম্যাচে ফিজি ভারতের কাছে ১৬-০, আয়ারল্যান্ডের কাছে ১৩-০ এবং চীনের কাছে ৪-১ গোলে হেরে গেছে।