মার্শাল আর্টে বাংলাদেশ রানার্সআপ
বেগম ফজিলাতুননেসা মুজিব আন্তর্জাতিক মার্শাল আর্ট প্রতিযোগিতায় বাংলাদেশ রানার্সআপ হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় স্বাগতিকদের অর্জন ১১টি সোনা, ২৮টি রুপা ও ৪টি ব্রোঞ্জ।
৩২টি সোনা, ১৪টি রুপা ও ৪টি ব্রোঞ্জ নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
তৃতীয় হওয়া জর্ডানের সংগ্রহে ৩টি সোনা, একটি রুপা ও দুটি ব্রোঞ্জ।
সিরিয়া, ফিলিস্তিন, শ্রীলঙ্কা, পাকিস্তান ও আলজেরিয়া অংশ নিলেও কোনো পদক পায়নি।
