২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা ফুটবল লিগ শনিবার থেকে

আগামী শনিবার থেকে শুরু হবে ঢাকা মহানগর মহিলা ফুটবল লিগ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও আরামবাগ ক্রীড়া সংঘ।

ক্রীড়া প্রতিবেদক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2013, 06:52 PM

Updated : 23 Aug 2022, 10:14 AM

বুধবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছে মহিলা ফুটবল লিগ কমিটি।

এই প্রতিযোগিতায় আটটি দল অংশ নিচ্ছে। ‘ক’ গ্রুপে মোহামেডানের সঙ্গী দিপালী যুব সংঘ, যাত্রাবাড়ী ক্রীড়া চক্র ও আরামবাগ ক্রীড়া সংঘ।

‘খ’ গ্রুপের চার দল আবাহনী লিমিটেড, ফেনী সকার ক্লাব, বাংলাদেশ পুলিশ ও নাসরিন ফুটবল অ্যাকাডেমি।

গতবারের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবার অংশ নিচ্ছে না।

এবারের আসরে প্রত্যেক দল ৩ জন করে বিদেশি খেলোয়াড় নিবন্ধন করাতে পারবে। মাঠেও নামাতে পারবে ঐ ৩ জনকে। প্রতিযোগিতার আকর্ষণ বাড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে মহিলা ফুটবল লিগ কমিটি।

চ্যাম্পিয়ন ৫০ হাজার এবং রানার্সআপ ৩০ হাজার টাকা পাবে। এছাড়া অংশগ্রহণ বাবদ প্রত্যেক দল পাবে ৩০ হাজার টাকা করে।