নেইমারকে বার্সায় যাওয়ার পরামর্শ পেলের
অনেক দিন ধরেই নেইমারকে ইউরোপের বদলে ব্রাজিলের ঘরোয়া ফুটবলে খেলার পরামর্শ দিয়ে আসছেন পেলে। তবে এবার ব্রাজিলের ফুটবল-কিংবদন্তির কণ্ঠে ভিন্ন সুর। পেলে জানিয়েছেন, উত্তরসূরিকে ভবিষ্যতে বার্সেলোনায় দেখতে তিনি আগ্রহী।
২১ বছর বয়সী নেইমারের প্রতিভা নিয়ে কোনো সন্দেহ না থাকলেও তার কিছু-কিছু আচরণে পেলে বিরক্ত। এ প্রসঙ্গে
তিনি বলেন, “আমরা মতে সে-ই এখন বিশ্বের সেরা ফুটবলার। কিন্তু খেলার চেয়ে মিডিয়ার সামনে আসতেই যেন তার বেশি আগ্রহ। নেইমারের কাঁধে অনেক দায়িত্ব। কিন্তু এই মুহূর্তে সে তার ফ্যাশন আর চুলের সৌন্দর্য্য নিয়েই বেশি ব্যস্ত।
