২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার হকি দলের সামনে চীন

বুধবার বিশ্ব হকি লিগের দ্বিতীয় পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ চীন। খেলা হবে নয়াদিল্লির ধ্যানচাঁদ স্টেডিয়ামে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2013, 02:24 AM

Updated : 23 Aug 2022, 10:14 AM

এর আগে ১২ বার মুখোমুখি হয়েছিল দুই দল। এর মধ্যে ৯ বারই জিতেছে চীন। বাংলাদেশের জয় মাত্র একটিতে, ১৯৯৩ এশিয়া কাপে ২-১ গোলে। বাকি দুই ম্যাচ ড্র হয়েছে।

সোমবার প্রথম ম্যাচে বাংলাদেশ ২-৫ গোলে হেরে যায় আয়ারল্যান্ডের কাছে। যদিও ১৮ মিনিট পর্যন্ত দুই গোলে এগিয়ে ছিলেন জিমি-চয়নরা।

চীন প্রথম ম্যাচে ৪-০ গোলে ওমানকে হারিয়েছে।