২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনূর্ধ্ব-১৬ ফুটবল বুধবার থেকে

বুধবার থেকে শুরু হচ্ছে পেশাদার ফুটবল লিগের আটটি ক্লাবকে নিয়ে আয়োজিত অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্ট।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2013, 02:24 AM

Updated : 23 Aug 2022, 10:14 AM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী দিনে দুটো খেলা হবে। বেলা সাড়ে তিনটায় মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের প্রতিপক্ষ আরামবাগ ক্রীড়া সংঘ। বিকেল সাড়ে পাঁচটায় মুখোমুখি হবে আবাহনী লিমিটেড ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।

শেখ জামাল ধানমন্ডি ক্লাব শেষ মূহুর্তে সরে দাঁড়ানোয় দলের সংখ্যা নেমে এসেছে আটটিতে।

প্রথম রাউন্ডে এই আটটি দল দুটি গ্রুপে ভাগ হয়ে লড়াই করবে। ‘এ’ গ্রপে আবাহনী ও মোহামেডানের সঙ্গী মুক্তিযোদ্ধা ও আরামবাগ।

‘বি’ গ্রুপের চার দল শেখ রাসেল ক্রীড়া চক্র, বিজেএমসি, ব্রাদার্স ইউনিয়ন ও ফেনী সকার ক্লাব।

এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ৫০ হাজার এবং রানার্সআপ ২৫ হাজার টাকা পাবে। সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা পাবেন ৫ হাজার টাকা করে।