চ্যালেঞ্জ কাপের বাংলাদেশ দল ঘোষণা
এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাই পর্বের জন্য বাংলাদেশ প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ন্যাশনাল টিমস কমিটি ৩৩ জনের দল প্রকাশ করে।
ডাক পাওয়া খেলোয়াড়দের মঙ্গলবার রাত ৮ টায় বাফুফে ভবনে জাতীয় দলের ব্যবস্থাপক ইকবাল হোসেনের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।
বুধবার থেকে স্থানীয় কোচদের অধিনে বাংলাদেশ দলের প্রস্তুতি শুরু হবে। দুই ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ ও রেনে কোস্টার ঢাকায় আসবেন ২২ ফেব্রুয়ারি। বাংলাদেশ দল নেপাল যাবে ২৫ ফেব্রুয়ারি।
এই দলে তিনজন নতুন মুখ এসেছেন। তারা হলেন- শেখ জামাল ধানমন্ডি ক্লাবের গোলরক্ষক সুলতান আহমেদ শাকিল, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের মিডফিল্ডার জুয়েল রানা ও ব্রাদার্স ইউনিয়নের জামাল হোসেন।
২-৬ মার্চ নেপালের কাঠমান্ডুতে হবে চ্যালেঞ্জ কাপের বাছাই পর্ব।
দল: মামুন খান, মেজবাবুল হক মানিক, মারুফ আহমেদ, সোহেল রানা, শহিদুল আলম সোহেল, মোহাম্মদ সুজন, ওয়ালী ফয়সাল, আতিকুর রহমান মিশু, আব্দুল বাতেন কোমল, তৌহিদুল আলম, শাখাওয়াত হোসেন রনি, প্রানতোষ কুমার, আশরাফ মাহমুদ লিঙ্কন, মামুন মিয়া, জাহিদ হোসেন, মামুনুল ইসলাম, জাহিদ হাসান এমিলি, মিঠুন চৌধুরী, আনোয়ার হোসেন, রেজাউল করিম, মাকসুদুর রহমান মোস্তাক, সুলতান আহমেদ শাকিল, রায়হান হাসান, ইয়ামিন আহমেদ মুন্না, নাসির উদ্দিন, শাকিল আহমেদ, আলমগীর কবির রানা, জিয়াউর রহমান, জহিরুল ইসলাম, জুয়েল রানা, কেস্ট কুমার বোষ, তখলিস আহমেদ, জামাল হোসেন।
