রিয়াল, অ্যাতলেতিকোর সহজ জয়
রোববার লা লিগায় সহজ জয় পেয়েছে মাদ্রিদের দুই দল। ঘরের মাঠে রায়ো ভায়েকানোকে দশ জনের দল নিয়েও ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ভায়াদোলিদের মাঠে আতিথেয়তা নেয়া অ্যাতলেতিকো মাদ্রিদ জিতেছে ৩-০ গোলে।
পয়েন্ট টেবিলের শীর্ষ তিনে অবশ্য কোন পরিবর্তন হয়নি। ২৪ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই বার্সেলোনা। সমান ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে অ্যাতলেতিকো আর ৪৯ পয়েন্ট নিয়ে তিনে গত আসরের চ্যাম্পিয়ন রিয়াল।
রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাবাউতে তৃতীয় মিনিটে স্ট্রাইকার মোরাতা মার্টিন ও ১২ মিনিটে ডিফেন্ডার সার্জিও র্যামোসের গোলে জয় নিশ্চিত হয় গতবারের চ্যাম্পিয়নদের। কিন্তু ২-০ গোলে এগিয়ে যাওয়ার ছয় মিনিট পরই ঘটে অঘটন।
এক মিনিটের ব্যবধানে দুবার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন র্যামোস। তবে দশজনের দলে পরিণত হলেও প্রতিপক্ষকে গোল পরিশোধের কোন সুযোগ দেয়নি রিয়াল।
প্রতিপক্ষের মাঠে ১০ মিনিটে রাদামেল ফ্যালকাও ও ৫৩ মিনিটে দিয়েগো কস্তার গোলে এগিয়ে যাওয়ার পর জয় নিয়ে ভাবতে হয়নি অ্যাতলেতিকো মাদ্রিদকে।
শেষ মুহূর্তে বদলি মিডফিল্ডার ক্রিস্টিয়ান রদ্রিগুয়েজ লক্ষ্যভেদ করে ব্যবধান করে ব্যবধান আরো বাড়ান।
