নাদালের অরেকটি শিরোপা
ইনজুরির সঙ্গে দীর্ঘ সাত মাসের যুদ্ধ শেষে আবারও শিরোপা জয়ের স্বাদ পেলেন রাফায়েল নাদাল। রোববার ব্রাজিল ওপেনের ফাইনালে আর্জেন্টিনার ডেভিড নালবান্দিয়ানকে ৬-২, ৬-৩ গেমের সরাসরি সেটে হারিয়েছেন ১১টি গ্র্যান্ড স্লাম জয়ী নাদাল।
২০১২ সালের ফ্রেঞ্চ ওপেনের পর স্প্যানিয়ার্ডের এটি প্রথম শিরোপা জয়।
শিরোপা জয়ে দারুণ খুশি নাদাল বলেন, “কোর্টে আজ (রোববার) আমার সবচেয়ে ভালো লাগার দিন।”
“ব্রাজিল সবসময় আমার মনে গেঁথে থাকবে। এবার দ্বিতীয়বারের মতো আমি এখানে এসেছি” যোগ করেন তিনি।
এদিকে কাতার ওপেনের ফাইনালে জয় পেয়েছেন ২০১২ ও ২০১৩ সালের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী ভিক্টোরিয়া আজারেঙ্কা। সেরেনা উইলিয়ামসের কাছেই র্যাঙ্কিংয়ের শ্রেষ্টত্ব হারানোর পর ‘প্রতিশোধ’ নিতে বেশি দেরি করেন নি বেলারুশের এই তারকা।
মার্কিন তারকা সেরেনাকে ৭-৬, ২-৬, ৬-৩ গেমে হারিয়েছেন তিনি।
