২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এফএ কাপ থেকে আর্সেনালের বিদায়

এফএ কাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের পরাশক্তি আর্সেনাল। রোববার ঘরের মাঠে ব্ল্যাকবার্ন রোভার্সের কাছে ১-০ গোলে হেরেছে তারা।

রয়টার্স

.

রয়টার্স

Published : 18 Feb 2013, 02:11 PM

Updated : 25 Apr 2022, 06:23 PM

তবে সহজ জয়েই পঞ্চম রাউন্ডের বাধা পেরিয়েছে ম্যানচেস্টার সিটি। লিডসকে ৪-০ গোলে হারিয়েছে তারা।

চতুর্থ রাউন্ডের ফিরতি ম্যাচে স্ট্যামফোর্ড ব্রিজে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে চেলসিও। এর আগে ব্রেন্টফোর্ডের মাঠে অনুষ্ঠিত প্রথম লড়াই শেষ হয়েছিল ২-২ সমতায়।

ইতিহাদ স্টেডিয়ামে পঞ্চম মিনিটে মিডফিল্ডার ইয়াইয়া তোরে ও ত্রয়োদশ মিনেটে স্ট্রাইকার সার্জিও অ্যাগুয়েরোর পেনাল্টি গোলে প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

৫২ মিনিটে কার্লোস তেভেজ ও ৭৪ মিনিটে অ্যাগুয়েরোর দ্বিতীয় গোলে সহজ জয়ই পায় ম্যান সিটি।

আর্সেনালের মাঠে ব্ল্যাকবার্নের জয়ের নায়ক মিডফিল্ডার কাজিম রিচার্ডস। ৭২ মিনিটে খেলার একমাত্র গোলটি করেন তিনি।

স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের সবকটি গোল হয়েছে দ্বিতীয়ার্ধে। পঞ্চম রাউন্ড নিশ্চিত করতে চেলসির পক্ষে একটি করে গোল করেছেন জুয়ান মাতা, অস্কার ও ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড এবং জন টেরি।