২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব হকি লিগে বাংলাদেশের হার দিয়ে শুরু

বিশ্ব হকি লিগে বাংলাদেশের শুরুটা হয়েছে হার দিয়ে। সোমবার দিল্লির ধ্যানচাঁদ স্টেডিয়ামে আয়ারল্যান্ড ৫-২ গোলে হারিয়েছে বাংলাদেশকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2013, 02:09 PM

Updated : 25 Apr 2022, 06:23 PM

অবশ্য বাংলাদেশ প্রথমে এগিয়ে যায় ২-০ গোলে। পরবর্তীতে এই ধারাবাহীকতা ধরে রাখতে না পারায় হেরেই মাঠ ছাড়তে হয় তাদের।

১৫ মিনিটে মইনুল ইসলাম কৌশিকের চমৎকার গোলে এগিয়ে যায় জিমি-চয়নরা। মশিউর রহমান বিপ্লবের লম্বা পাসে কৌশিক স্টিক ছোঁয়ালেই বল ঠিকানা খুঁজে পায় আয়ারল্যান্ড জালে (১-০)।

১৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশের ব্যবধান দ্বিগুন হয়। শেখ মোহাম্মদ নান্নুর পুশে কামরুজ্জামান রানা বল থামালে মামুনুর রহমান চয়ন চমৎকার ফ্লিকে বল জালে জড়ান (২-০)।

এর পরই ম্যাচটি বাংলাদেশের নিয়ন্ত্রন হারা হয়ে যায়। আয়ারল্যান্ড পরবর্তীতে ম্যাচটি নিজেদের করে নিয়ে একে একে পাঁচ গোল করে বাংলাদেশের জয় ছিনিয়ে নেয়।

সোদরান একাই তিন গোল করে আয়ারল্যান্ডের জয়ে মূল অবদান রাখেন। এছাড়া কার্গো ও ওডনুগুর একটি করে গোল করেন।