২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ড গড়ে শীর্ষে সেরেনা

আবার টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন সেরেনা উইলিয়ামস। মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি বয়সে এক নম্বর হওয়ার কৃতিত্ব এখন তারই।

রয়টার্স

.

রয়টার্স

Published : 17 Feb 2013, 03:41 AM

Updated : 23 Aug 2022, 10:13 AM

কাতার ওপেনের কোয়ার্টার ফাইনালে পেত্রা কেভিতোভাকে ৩-৬, ৬-৩, ৭-৫ গেমে হারানোর সুবাদে এই রেকর্ড গড়লেন ৩১ বছর বয়সী সেরেনা।

১৫টি গ্র্যান্ড স্লাম বিজয়ী এ নিয়ে ষষ্ঠ বারের মতো র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন।

আবার এক নম্বর হয়ে উচ্ছ্বসিত সেরেনা বলেন, “আমি ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েছি। কখনো ভাবতেই পারি নি যে আবারো র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠতে পারবো।”

সেরেনার পাশাপাশি প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছেন র‌্যাঙ্কিংয়ে এক থেকে দুইয়ে নেমে যাওয়া ভিক্টোরিয়া আজারেঙ্কা, তিন নম্বর মারিয়া শারাপোভা ও আগ্নিয়েস্কা রাদওয়ান্সকা।

সারা এরানিকে ৬-২, ৬-২ গেমে আজারেঙ্কা, সামান্থা স্টোসারকে ৬-২, ৬-৪ গেমে শারাপোভা ও ক্যারোলিন ওজনিয়াকিকে ৬-২, ৭-৫ গেমে হারিয়েছেন রাদওয়ান্সকা।