২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে ফেনী সকারের জয়

গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে ছয় ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে ফেনী সকার ক্লাব। শুক্রবার ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে তারা ১-০ গোলে হারিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2013, 07:09 AM

Updated : 23 Aug 2022, 10:13 AM

অষ্টম মিনিটে বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করেন নাইজেরীয় স্ট্রাইকার অ্যান্টনি পল।

লিগে সকার ক্লাবের এটি দ্বিতীয় জয়।

এই জয়ের সুবাদে অবনমনের শঙ্কা কিছুটা হলেও দূর করতে পেরেছে সকার ক্লাব। ১১ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান অষ্টম।

সমান ম্যাচ থেকে সমান সংগ্রহ হলেও গোল গড়ে পিছিয়ে থাকায় সবচেয়ে নিচে আছে আরামবাগ।