স্কুল রাগবিতে পূর্ব খিলগাঁও চ্যাম্পিয়ন
স্কুল রাগবি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে পূর্ব খিলগাঁও প্রাথমিক বিদ্যালয়। শুক্রবার ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা ২৯-৫ পয়েন্টে সেন্ট গ্রেগরী উচ্চ বিদ্যালয়কে হারিয়েছে।
রায়ের বাজার উচ্চ বিদ্যালয়কে ৩৪-৫ পয়েন্টে হারিয়ে তৃতীয় হয়েছে এস ও এস শিশু পল্লী। শিশু পল্লীরই রিফাত প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন স্পন্সর মনোয়ারা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মীর ইমাম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন রাগবি ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী।
