চ্যাম্পিয়নশিপ লিগে আবার গোলশূন্য ড্র
আগের দিনের মতো বৃহস্পতিবারও বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ ফুটবলের একমাত্র ম্যাচে কেউ গোল করতে পারেনি।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ওয়ারী ক্লাব গোলশূন্য ড্র করেছে ঢাকা ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের সঙ্গে।
শুক্রবার মুখোমুখি হবে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব।
